চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে বার আউলিয়া এলাকায় কাশেম জুট মিলের পাট রাখার একটি গুদামে আগুন লেগে পাটের ঝুটসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে প্রায় সাত ঘণ্টা সময় লাগে।
শুকবার সকাল সোয়া দশটার দিকে আগুন লাগে।
দমকল বাহিনীর কর্মকর্তা ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফজলুল কাদেরের মালিকানাধীন কাশেম জুট মিলের এ গুদামে গ্যাস-কাটার দিয়ে মেরামত কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর চারটি গাড়ি বিকাল পৌনে চারটায় আগুন নিভিয়ে ফেলে।
তিনি বলেন "এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।" তবে কেউ আহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএইচবি/২০১৯ ঘ.
bdnews24