২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মিয়ানমার সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প

মিজোরাম, মণিপুর ও মিয়ানমার সীমান্তসহ আশেপাশের এলাকায় বুধবার মৃদু ভূকমম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিজোরাম, মণিপুর ও মিয়ানমার সীমান্তসহ আশেপাশের এলাকায় বুধবার মৃদু ভূকমম্পণ অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২৬০ কিলোমিটার পূর্বে। বেলা ১২ টা ৪৬ মিনিট ৩৭ সেকেন্ডে এই ভূকম্পণ রেকর্ড করা হয়। তিনি বলেন, "ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের প্রতিনিয়ত সংঘর্ষে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়। মিজোরাম, মণিপুর ও মিয়ানমার সীমান্ত ভূমিকম্প প্রবণ অঞ্চল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/২২০৫ ঘ.