ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১১ দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে সমঝোতা হলেও আগামী ১৪ অক্টোবরের ধর্মঘট প্রত্যাহারের কোনো ঘোষণা আসেনি। বাংলাদেশ পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ জানিয়েছে, সরকার কী উদ্যোগ নেয় তা দেখে ১২ অক্টোবর ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে ঘোষণা দেয়া হবে।
বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সরকারের বৈঠক হয়। যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে যোগাযোগ মন্ত্রলালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মাহবুবুর রহমান জানান, ঐক্য পরিষদের দাবিগুলো বিবেচনা করা এবং সমাধানে সুপারিশ তৈরির জন্য অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
মাহবুবুর রহমান বলেন, "এই ধর্মঘট ডাকার কোনো যৌক্তিকতা নেই। তারপরও সরকার তাদের দাবি নিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে। কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে অনেক দাবির বিষয়ে এখনো আলোচনা করা সম্ভব হয়নি। কমিটির সুপারিশ অনুযায়ী সরকার সমস্যগুলো দ্রুত নি
bdnews24