২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের 'প্রাচ্যমুখী' নীতির ভূয়সী প্রশংসায় মং অয়ে

তত্ত্বাবধায়ক সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও বাংলাদেশের 'প্রাচ্যমুখী' পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন মিয়ানমারের সামরিক সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাইস সিনিয়ার জেনারেল মং অয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের চলমান সংস্কার কার্যক্রম ও বাংলাদেশের 'প্রাচ্যমুখী' পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন মিয়ানমারের সামরিক সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাইস সিনিয়ার জেনারেল মং অয়ে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে নৈশভোজেদেওয়া বক্তৃতায় জেনারেল অয়ে জানান, তার এই সফরের মাধ্যমে দুদেশের সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে। নৈশভোজে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেন, জেনারেল অয়ের সফর বাংলাদেশ-মিয়ানমার সম্পর্কে আরও সামনের দিকে এগিয়ে নেবে। ইয়াংগুনের সঙ্গে নৌ ও আকাশপথে আরও ভালো যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী ঢাকা। মং অয়ে বলেন, এই সংক্ষিপ্ত সফরে আমরা দেখেছি বাংলাদেশে চমৎকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এছাড়া বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রমও যথেষ্ট আগ্রহ নিয়ে লক্ষ্য করছি আমরা। ২০০২ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের নেওয়া প্রাচ্যমুখী পররাষ্ট্র নীতির প্রশংসা করে মং অয়ে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক জোরদার হয়েছে। বাংলাদেশ সরকারের প্রাচ্যমুখী নীতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতির কারণে দুদেশের চিরাচরিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। এজন্য আপনাদের প্রাচ্যমুখী নীতির প্রশংসা করছি আমি যা দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার দেশ বাংলাদেশের সঙ্গে সবসময় একটি সুসম্পর্ক বজায় রেখে চলেছে উল্লেখ করে তিনি বলেন, "আমার প্রতিনিধি দলে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। এ কারণে আমি আশা করছি আমার এ সফর দুদেশের সরকারের পাশাপাশি সামরিক বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও এগিয়ে নেবে।" প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও মিয়ানমার শিগগিরই আরো কিছু দ্বিপক্ষীয় চুক্তি সই করবে। অতি স