২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ক্যাডবেরি ব্র্যান্ডের ৭৫৮ পিস চকলেট জব্দ

চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকার পাঁচটি দোকান থেকে ক্যাডবেরি ব্র্যান্ডের ৭৫৮ পিস চকলেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকার পাঁচটি দোকান থেকে ক্যাডবেরি ব্র্যান্ডের ৭৫৮ পিস চকলেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব চকলেটে ক্ষতিকর মেলামাইন থাকতে পারে সন্দেহে তা বিক্রি নিরুৎসাহিত করতে ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালায়। ক্যাডবেরি ব্র্যান্ডের চকলেটে মেলামাইন রয়েছে কিনা তা পরীক্ষার জন্য গত শনিবার চকলেটের নমুনা বেসরকারি পরীক্ষাগার প্লাজমা প্লাসে পাঠিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা-বিএসটিআই। পরীক্ষার ফলাফল এখনও জানা যায়নি। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা শারমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর লালখান বাজারের নিউ কে রহমান স্টোর থেকে ৪৪০টি, ওয়াসা মোড়ের মিষ্টি মেলা থেকে ১৪১টি, ইস্পাহানি মোড়ের হাইওয়ে প্লাজার মা স্টোর থেকে ৭৬টি, ষোলশহরের আল মজিদ স্টোর থেকে ৫২টি ও আগ্রাবাদ এলাকার নাবিলা পিঠা ঘর অ্যান্ড জেনারেল স্টোর থেকে ৪৯টি চকলেট জব্দ করেছে। সানজিদা শারিমন জানান, দুধ দিয়ে তৈরি বিদেশি এসব চকলেটে ক্ষতিকর মেলামাইন থাকতে পারে সন্দেহে তা বিক্রি বন্ধ এবং দোকানে না রাখার জন্য দোকানি ও ব্যবসায়ীদের জানানো হয়েছে। তবে এ অভিযানের সময় কোন জরিমানা আদায় করা হয়নি। এ অভিযানে বিএসটিআই এর কর্মকর্তা এবং পুলিশর ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেছে। ম্যাজিস্ট্রেট সানজিদা জানান, ক্যাডবেরির চকলেট বিক্রি বন্ধ এবং দোকানে যাতে রাখা না হয় সেজন্য সচেতনতা বাড়াতে ও নিরুৎসাহিত করতে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় পর্যায়ে ক্যাডবেরির চকলেট যাতে বিক্রি করা না হয় সেজন্য সতর্ক দৃষ্টি রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান। গত বৃহস্পতিবার স্বাস্থ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক 'মেলামাইন' থাকতে পারে এই আশঙ্কায় 'আপাতত' ক্যাডবেরি চকলেট না খাওয়ার পরামর্শ দেন । ইতোমধ্যেই ব্রিটিশ বহুজাতিক প্রতিষ্ঠান ক্যাডবেরি কোম্পানি তাদের চীনা কারখানায় উৎপাদিত চকলেট ও দুগ্ধজাত বেশ কিছু পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। মেলামাইনদুষ্ট দুধ খেয়ে স