নড়াইল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার মাঠে মাটি ভরাটের জন্য দেওয়া চাল আত্মসাতের অভিযোগে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আকতারী বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ রোববার জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছায়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ২০০৭-০৮ অর্থ বছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় মুলিয়ার খেলার মাঠে মাটি ভরাটের জন্য আট মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান বিপুল সিকদার দুই মে. টন চাল আত
bdnews24