২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায় নির্বাচনেও পর্যবেক্ষক পাঠাতে পারে জাতিসংঘ

আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন জরুরি অবস্থার মধ্যে অনুষ্ঠিত হলেও বাংলাদেশে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী রেনেটা লক ডেসালিয়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন জরুরি অবস্থার মধ্যে অনুষ্ঠিত হলেও বাংলাদেশে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী রেনেটা লক ডেসালিয়েন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে এ বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। রেনেটা বলেন, "নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের কর্মকর্তা পাঠানোর জোর সম্ভাবনা রয়েছে।" এ প্রসঙ্গে তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যেও সিটি ও পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে।" জাতিসংঘ কর্মকর্তা বলেন, "জনগণ কোনো ভয়ভীতি ছাড়াই যাতে ভোট দিতে পারে এবং প্রার্থীরা যাতে নির্বিঘে