২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলামাদের আপত্তিতে মমতাজের সঙ্গীতানুষ্ঠান বন্ধে কিশোরগঞ্জে ক্ষোভ

ইমাম ও উলামা পরিষদের আপত্তির মুখে কিশোরগঞ্জে মমতাজের সঙ্গীতানুষ্ঠান প্রশাসন বন্ধ করে দেওয়ায় জেলার সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। এটাকে মৌলবাদের কাছে পরাজয় বলেও মনে করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 09:46 AM

Updated : 26 Aug 2022, 02:28 PM

মারুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কিশোরগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইমাম ও উলামা পরিষদের আপত্তির মুখে কিশোরগঞ্জে মমতাজের সঙ্গীতানুষ্ঠান প্রশাসন বন্ধ করে দেওয়ায় জেলার সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। এটাকে মৌলবাদের কাছে পরাজয় বলেও মনে করছেন তারা। মঙ্গলবার কিশোরগঞ্জ স্টেডিয়ামে ওই সঙ্গীতানুষ্ঠান হওয়ার কথা ছিল। মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষা বৃত্তির তহবিল গঠনের উদ্দেশ্যে 'মুক্তিযোদ্ধা প্রজন্ম, কিশোরগঞ্জ' এর আয়োজন করে। এ জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতিও পায় তারা। কিন্তু এরপরই অনুষ্ঠানের বিরোধিতায় নামে উলামা পরিষদ। অনুষ্ঠান বন্ধ করার দাবিতে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। গত শুক্রবার জেলার শহীদি মসজিদের ইমাম আনোয়ার শাহ জুমার খুৎবায় যে কোনও মূল্যে অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেন। এর পরদিন জেলা প্রশাসন অনুষ্ঠানের অনুমিত বাতিল করে আয়োজকদের চিঠি দেয়। সঙ্গীতানুষ্ঠান বাতিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কিশোরগঞ্জ শাখার সভাপতি আবু খালেদ পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সারাদেশেই যখন সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে, তখন কিশোরগঞ্জে এ আচরণ নিন্দনীয়। এটা মৌলবাদের কাছে পরাজয়।" উদীচী শিল্পী গোষ্ঠির কিশোরগঞ্জ শাখার সভাপতি নূরুন্নবী বাদল বলেন, "মমতাজ দেশের একজন জনপ্রিয় শিল্পী। তার গানে মাটি ও মানুষের গন্ধ আছে। অনুষ্ঠানটি বন্ধ করা ঠিক হয়নি। এর মধ্য দিয়ে মৌলবাদীদের কাছে নতি শিকার করা হয়েছে।" বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক ও অভিনেতা সন্দীপ রায় বলেন, "কিশোরগঞ্জে সা