২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাসিয়া পানপুঞ্জির গাছ কাটার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গল উপজেলার নাহার পানপুঞ্জিতে হাজার হাজার গাছ কাটা, পরিবেশ ধ্বংস ও খাসিয়াদের উচ্ছেদ বন্ধের দাবিতে রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

মৌলভীবাজার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীমঙ্গল উপজেলার নাহার পানপুঞ্জিতে হাজার হাজার গাছ কাটা, পরিবেশ ধ্বংস ও খাসিয়াদের উচ্ছেদ বন্ধের দাবিতে রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমুহনী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিলেট বিভাগীয় আদিবাসী ছাত্র সংগঠন, খাসিয়া ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল পৌর শাখা, ম্যাক বাংলাদেশ শ্রীমঙ্গল ও ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা মানববন্ধনে যোগ দেন। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, শ্রীমঙ্গল উপজেলার নাহার পানপুঞ্জি-১ (আসলামপুঞ্জি) নামক স্থানে নাহার চা বাগান ও সংলগ্ন খাসিয়া পানপুঞ্জিতে চার হাজার গাছ কাটার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যেই ৭০০ গাছ কাটা হয়েছে। সারাদেশে বিশেষত পাহাড়ি এলাকায় বন উজাড়, জীববৈচিত্র্য ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে নাহার চা বাগান ও খাসিয়া পানপুঞ্জির গাছ কাটা বন্ধ, বেআইনিভাবে নাহার চা বাগান মালিকদের দখলকৃত চারশ' একর বনভূমি থেকে আদিবাসীদের উচ্ছেদ, চা বাগানের জমি ব্যবহারের জন্য আদিবাসীদের কাছ থেকে কর বা ভাড়া আদায় বন্ধসহ তাদের স্বার্থবিরোধী সব কার্যক্রম বন্ধের দাবি জানানো হয় স্মারকলিপিতে। মানববন্ধনে উপস্থিত ছিলেন