গাইবান্ধা, ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ঠুটিয়াপুকুর এলাকা থেকে শনিবার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বিপুল মিয়া (২৪) মহিপুর বাজার কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
পলাশবাড়ি থানার ওসি জহুরুল হক জানান, বিপুল দীর্ঘদিন ধরে আল্লাহর দলের একজন সক্রিয় সদস্য হিসেবে এলাকায় কর্মী সংগ্রহের কাজে নিয়োজিত ছিল বলে বিপুল পুলিশের কাছে স্বীকার করেছে।
তিনি জানান, শনিবার দুপুরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার নিজাম উদ্দিনের নেতৃত্বে পলাশবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়।
সাদুল্যাপুর থানার ওসি অসিত কুমার ঘোষ জানান, বিপুলের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24