২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ডেমরায় র‌্যাবের 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

রাজধানীর ডেমরায় শুক্রবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুক যুদ্ধে' আমিনুল ইসলাম (৩৫) নামে এক কথিত সন্ত্রাসী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে খুন ও ধর্ষণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 07:32 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --রাজধানীর ডেমরায় শুক্রবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুক যুদ্ধে' আমিনুল ইসলাম (৩৫) নামে এক কথিত সন্ত্রাসী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে খুন ও ধর্ষণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাবের ১০ এর ভাষ্য, আমিনুলকে নিয়ে তারা ডেমরা কায়েতপাড়ার ক্রিসেন্ট পেপার মিল মাঠে অস্ত্র উদ্ধারে গেলে এই ঘটনা ঘটে। বিশেষ অপরাধদমন বাহিনীটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে সাড়ে ১০টার সময় র‌্যাব ১০ এর একটি দল ডেমরার সুকুসি কবরস্থান এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। স্বীকারোক্তি অনুযায়ী রাত সোয়া ২টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় র‌্যাব। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে বলা হয় এক পর্যায়ে আমিনুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বন্দুকযুদ্ধে পড়ে তার মৃত্যু হয়। বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়েছে বলে র‌্যাব উল্লেখ করে।। কথিত সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান ও ১০টি গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এতে আরও উল্লেখ করা হয় আমিনুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ ঢাকার বিভিন্ন থানায় ধর্ষণ, খুন, ডাকাতি ও অস্ত্রসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে। র‌্যাব ও পুলিশের সঙ্গে ক্রসফায়ারে কথিত বা দাগী সন্ত্রাসীদের মৃত্যু সা