২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিকআপ ভ্যান চাপায় বৃদ্ধ নিহত

নগরীর খুলশী এলাকার ওমরগণি এম ই এস কলেজের সামনে বুধবার সকালে পিকআপ ভ্যান চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৭০ বছর বয়েসী এই বৃদ্ধের পরিচয় জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী এলাকার ওমরগণি এম ই এস কলেজের সামনে বুধবার সকালে পিকআপ ভ্যান চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৭০ বছর বয়েসী এই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জামাল উদ্দিন জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান বৃদ্ধকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/জেকে/২০২০ ঘ.