চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের তৎপরতা বন্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিন।
এসব দুষ্কর্মের সঙ্গে জড়িতরা যাতে তদন্তের ফাঁক গলে সহজেই ছাড়া পেয়ে আবারও অপরাধ করতে না পারে সেজন্য পুলিশকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি।
নগরীর সার্কিট হাউজে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, "ছিনতাই ও দস্যুতা মামলায় ৩০ শতাংশের অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। কিন্তু বাকী ৭০ শতাংশ মামলার ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার ফলে মামলা খারিজ হয়ে যায়।"
এ কারণে নগরীতে অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
উপদেষ্টা এ ব্যাপারে সচেতন হওয়ার জন্য মহানগর পুলিশকে নির্দেশ দেন।
এছাড়াও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন উপদেষ্টা।
সা
bdnews24