ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড দুই দিনের সফরে আগামী ৮ ফেব্র"য়ারি ঢাকা আসছেন।
পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে মন্ত্রণালয়ের অপর কর্মকর্তারা জানান, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) অর্থায়নে বাস্তবায়িত কিছু প্রকল্প পরিদর্শন করতে পারেন মিলিব্যান্ড। এছাড়া নির্বাচন কমিশনের ভোটার তালিকা তৈরির কাজ সম্পর্কেও খোঁজ-খবর নেবেন তিনি।
ভোটার তালিকা তৈরিতে তহবিল যোগানদাতাদের মধ্যে ডিএফআইডি অন্যতম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/টিএইচ/এমএ/১৯২০ঘ.
bdnews24