২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি উপদেষ্টার মা মারা গেছেন

কৃষি উপদেষ্টা সি এস করিমের মা সৈয়দা মোহাব্বতা করিম বৃহস্পতিবার মারা গেছেন। তিন ছেলে ও তিন মেয়ের জননী মোহাব্বতা করিমের বয়স হয়েছিল ৯৪ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষি উপদেষ্টা সি এস করিমের মা সৈয়দা মোহাব্বতা করিম বৃহস্পতিবার মারা গেছেন। তিন ছেলে ও তিন মেয়ের জননী মোহাব্বতা করিমের বয়স হয়েছিল ৯৪ বছর। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে বার্ধক্য জনিত কারণে তিনি মারা যান। বৃহস্পতিবার শ্যামলীর টিক্কা পাড়া মসজিদে বাদ এশা মরহুমের প্রথম জানাজা হবে। এরপর শুক্রবার চট্টগ্রামের মিরেশ্বরাইয়ে বাদ জুম্মা দ্বিতীয় জানাজা শেষে চিমকি আস্তানায় তাকে দাফন করা হবে। আগামী ৩ ফেব্র"য়ারি বাদ আসর সি এস করিমের শ্যামলী বাসভবনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএ/১৭৪৩ঘ.