২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ৫০ লাখ টাকার অবৈধ মোবাইল ফোন সেট উদ্ধার

অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের একটি চালান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়িয়ে নেওয়ার সময় আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের একটি চালান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়িয়ে নেওয়ার সময় আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। জাল কাগজপত্র দেখিয়ে সাতটি কার্টন ভর্তি ফোন সেটগুলো গাড়িতে তুলে পালানোর সময় বুধবার দুপুরে তা আটক করা হয়। উদ্ধার করা মোবাইলের দাম প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি করেছেন শুল্ক কর্মকর্তারা। বিমাবন্দররের নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন শুল্ক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো গোডাউন থেকে সাতটি কার্টনে ভরা মোবাইলের একটি চালান ছাড় করা হয়। নোকিয়া ব্রান্ডের মোবাইল ফোনের এ চালানটি ২৭ জানুয়ারি দুবাই থেকে ঢাকা পৌঁছে। বুধবার সকালে চালানটি ছাড় করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। যথারীতি এটি ছাড় করে গাড়িতে তোলা হয়। এরপর গোপন খবব পেয়ে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার প্রকাশ দেওয়ান চালানটি আটকের নির্দেশ দেন। তার নির্দেশে সহকারী কমিশনার আশরাফুল ইসলাম ও সুপার অশোক বড়