ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঘের মাঝামাঝিতে এসে সারাদেশে কনকনে হাওয়া বইছে। সেই সঙ্গে রাজধানীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টিও হচ্ছে। এ অবস্থা আরও দুই দিন চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
তারা বলছেন, আগামী দুই দিনে দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এদিকে উত্তরাঞ্চলে গত ৪৮ ঘণ্টায় ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে ১০ শিশুসহ ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শীত তীব্র হওয়ায় ওই এলাকার দরিদ্র্য জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. সাদেকুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী দুই-একদিনে পরিস্থিতি পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। দু-একটি এলাকায় তাপপাত্রা সামান্য বাড়তে পারে। কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে।
বুধবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রংপুর প্রতিনিধি জানান, বুধবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে রংপুরের জীবনযাত্রা অচল হয়ে পড়ে। দুপুর পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গত ৪৮ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া ও শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে ৮ শিশুসহ ১১ জন মারা গেছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহাজাহান।
কৃষি বিভাগ জানায়, বৃষ্টির কারণে এ অঞ্চলের আলু চাষের ক্ষতি হচ্ছে। ক্ষেতে থাকা আলুতে পচন ধরেছে । বর্ষন অব্যাহত থাকলে আলু ক্ষেতের ব্যাপক ক্ষতি হবার সম্ভবাবনা রয়েছে।
জেলার বদরগজ্ঞ উপজেলার রামনাথপুর , দামোদরপুর এবং শ্যামপুর এলাকায় কৃষকরা জানায়, ১০ থেকে ১৫ দিনের মধ্যে ক্ষেত থেকে আলু তোলা যাবে। কিন্তু এ সময়ে বৃষ্টি হওয়ায় অনেক ক্ষেতের আলুতে পচন ধরেছে। একই অবস্থা জেলার পীরগাছা , কাউনিয়া , মিঠাপুকুর উপজেলার বিভিন্ন গ্রামেরও।
মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এবার সারা দেশের মধ্যে রংপুরে রেকর্ড পরিমান ৫২ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। যদি বৃষ্টি এভাবে চলতে থাকে তাহলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হবার সম্ভাবনা দেখা দিতে পারে ।
নীলফামারী প্রতিনিধি জানান, দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিম শীতল হাওয়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বুধবার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজি চড়াইখোলা গ্রামের আল আমিনের তিন মাসের শিশু কন্যা ফাতেমা বেগম, খোকশাবাড়ী ইউনিয়নের টেপুরডাঙ্গা গ্রামের ঠাকুরদাসের নয় মাসের শিশু কন্যা পুর্ণিমা রানী ও সোমবার ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মোজাফ্ফর আলীর শিশু কন্যা শিমুল সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যুর কথা স্বীকার করে হাসপাতালের চিকিৎসক তসলিম উদ্দীন বলেন, শীতের কারনে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, শৈত্য প্রবাহের কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার দুটি হাসপাতাল ও চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১১০জন।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, থেমে থেমে বৃষ্টি আর শীতল বাতাসে জনজীবন বুধবার অনেকটাই স্থবির ছিল। ঠাণ্ডাজনিত কারণে রংপুর সদর হাসপাতালে বানছের আলী (১) ও সুমাইয়া (১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
হাসাপাতালের আবাসিক চিকিৎসক অজয় কুমার রায় বলেন, শীতে শিশু ও বৃদ্ধরাই বেশি কষ্টে পড়েছেন। বুধবার ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার কুড়িগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া দপ্তর। সর্বনিু তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জয়পুরহাট প্রতিনিধি জানান, বৃষ্টি ও ঠাণ্ডা বাতাসে থমকে ছিল সকাল থেকে সূর্যের দেখা পাওয়া যায়নি। রাস্তাঘাট ছিল ফাঁকা।
সিভিল সার্জন কার্যালয় জানায়, ২৬ জন ডায়রিয়ায় ও ৮ জন নিমোনিয়ায় আক্রান্ত শিশু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কৃষি স
bdnews24