২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজলের স্ত্রীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় রায় ৪ ফেব্র"য়ারি

কর ফাঁকির অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী রোমানা মনোয়ারের বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় হবে আগামী ৪ ফেব্র"য়ারি। মঙ্গলবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর রায়ের দিন ধার্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 12:16 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী রোমানা মনোয়ারের বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় হবে আগামী ৪ ফেব্র"য়ারি। মঙ্গলবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর রায়ের দিন ধার্য করেন। রোমানা মনোয়ার বর্তমানে পলাতক রয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার আয়েশা সিদ্দিকী শেলী বাদি হয়ে রোমানার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি ৮২ লাখ ৫৫ হাজার ৬০০ টাকার সম্পত্তির তথ্য গোপনের মাধ্যমে ১৮ লাখ ৮০ হাজার ৫২৫ টাকার কর ফাঁকি দিয়েছেন। ১৫ জানুয়ারি মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২২ জানুয়ারি থেকে। রাষ্ট্রপক্ষে এ মামলায় ৭ জন সাক্ষ্য দেন। কর ফাঁকি দেওয়ায় ডিপজলকে গত বছরের ২৯ নভেম্বর একই আদালত আট বছর কারাদণ্ড দেয়। এছাড়া অস্ত্র মামলায় ওই বছরের ২০ আগস্ট ডিপজল এবং রোমানাকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধ অস্ত্র ও গুলি রাখার অপরাধে আরেকটি মামলায় গত বছরের ২৬ জুলাই ডিপজলকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮১৪ ঘ.