২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বোমা ও অস্ত্র উদ্ধার

শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রাম থেকে পাঁচটি বোমা ও দু'টি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে চুনকুড়ির আবুল কাশেমের বাড়ির পাশ থেকে এই বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 09:46 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রাম থেকে পাঁচটি বোমা ও দু'টি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে চুনকুড়ির আবুল কাশেমের বাড়ির পাশ থেকে এই বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে র‌্যাব-৬ (খুলনা) এর একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে চুনকুড়ি গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বোমা, একটি পিস্তল, একটি পাইপগান ও পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২২ ঘ.