২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু মোকাবেলায় দশ হাজার পিপিই কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তায় বাংলাদেশকে দশ হাজার 'ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম' (পিপিই) দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের পশুসম্পদ অধিদপ্তর রোববার এসব সরঞ্জাম গ্রহণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তায় বাংলাদেশকে দশ হাজার 'ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম' (পিপিই) দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের পশুসম্পদ অধিদপ্তর রোববার এসব সরঞ্জাম গ্রহণ করে। প্রতিটি পিপিই সেটে রয়েছে দেহাবরণী, জুতা ঢোকানোর খোলস, শ্বাস গ্রহণের সহায়ক যন্ত্র, চশমা, অ্যাপ্রোন ও দস্তানা। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সহায়তা হিসেবে এর আগে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়কে সাড়ে ছয় হাজার পিপিই কিট, ২০টি দূষণমুক্তকরণ কিট এবং চার হাজার আশু জীবাণুরোধক কিট পাঠায় যুক্তরাষ্ট এবং এবং এগুলো ব্যবহারের প্রশিক্ষণও দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২০১১ ঘ.