২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাভবনে প্রতারণার অভিযোগে একজন আটক

পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রোববার সকালে শিক্ষাভবন থেকে একজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রোববার সকালে শিক্ষাভবন থেকে একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া মোস্তফা কামালের (৩৭) বাড়ি পটুয়াখালির বাউফলে। পুলিশ ও শিক্ষাভবনের কর্মকর্তারা জানান, খুলনার কায়রা থেকে রোববার সকালে আব্দুর রশিদ নামে একজন তার কলেজ শিক্ষক ভাইয়ের জন্য তদ্বির করতে শিক্ষাভবনে আসেন। ভবনের প্রধান ফটকের কাছে মোস্তফা কামাল নিজেকে শিক্ষাভবনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তদ্বিরের কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দেন। ভবনের নিরাপত্তারক্ষীরা এ সময় তাকে হাতেনাতে আটক করে। শিক্ষাভবনের মহা পরিচালক অধ্যাপক কে এম আওরঙ্গজেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোস্তফা কামাল শিক্ষাভবনের কেউ নন। তার সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারির যোগসাজশের প্রমাণ পাওয়া যায়নি। তবে এমন প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" অধ্যাপক কে এম আওরঙ্গজেব জানান, প্রতারণার অভিযোগে আটক মোস্তফা কামালকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/বিআর/এসএনডি/১৭৫৬ ঘ.