২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে বৃষ্টি আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় শনিবার দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মেলেনি অনেক স্থানে। কনকনে শীত আর বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে নিু আয়ের ও ভাসমান লোকজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হিমেল হাওয়ায় শনিবার দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মেলেনি অনেক স্থানে। কনকনে শীত আর বৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে নিু আয়ের ও ভাসমান লোকজনকে। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: আমাদের চট্টগ্রাম অফিস জানায়, সকাল থেকে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি আর কনকনে হিমেল হাওয়ায় বন্দর নগরীর স্বাভাবিক জনজীবন ছিল বিপর্যস্ত। কোথাও সূর্য দেখা যায়নি। আকস্মিক এ বৃষ্টিতে নিম্ন আয়ের এবং ভাসমান লোকজনের দুর্ভোগের সীমা ছিল না। নেহায়েত প্রয়োজন ছাড়া লোকজনকে বাসার বাইরে বের হতে তেমন দেখা যায়নি। রাস্তাঘাটে রিকশা ও অন্যান্য যানবাহন চলাচল ছিল অন্যদিনের চেয়ে কম। যারা বাসা থেকে বের হয়েছেন কাজ সেরে দ্রুত ফিরে গেছেন আবার। কিছু কিছু স্কুল ও কলেজে ক্লাশ হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বেসরকারি প্রতিষ্ঠান এবং শপিং মলগুলোতেও ক্রেতাদের তেমন দেখা মেলেনি। তবে শীতের কাপড় কেনার জন্য জহুর হকার মার্কেটে ক্রেতাদের ভিড় চোখে পড়েছে। নগরীতে জীবনযাত্রা বিঘি