চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, "এই চুক্তিতে সরকার বা জনগণের ক্ষতিকর কিছু দেখি না।"
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায় শনিবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, "পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়া জরুরি এবং এ চুক্তি পুরো বাস্তবায়নে কোন সমস্যা দেখি না।"
তার মতে, কিছু কিছু বিষয় থাকতে পারে যা আলোচনা করে সমাধান করা সম্ভব।
ইতোমধ্যে পার্বত্য শান্তি চুক্তির দশ বছর পূর্তি এবং এ পর্যন্ত চুক্তির অর্ধেক বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে ব্যারিস্টার দেবাশীষ বলেন, শান্তি চুক্তি সংবিধান সম্মত। কারও অধিকার হরণ না করেই শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, সমতল ও পাহাড়ের মানুষের মধ্যে সম্পর্ক শত শত বছরের। এ সম্পর্ক কর্ণফুলী নদীর মতই প্রবাহমান। এ সম্পর্ককে আরও নিবিড় করতে হবে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখার সদিচ্ছা প্রকাশ করে ব্যারিস্টার দেবাশীষ বলেন, সেখানে ভূমি সমস্যাসহ বহু স্পর্শকাতর বিষয় রয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হল সা
bdnews24