চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় থেকে শুক্রবার গভীর রাতে দুই ডাকাতকে পাঁচটি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- জসিম উদ্দিন (৩৭) ও ডালিম আহমেদ (২৩)।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, ডাকাতরা শুক্রবার রাতে অলংকার মোড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এই দুই জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফেদারনগর থেকে দুটি দেশি বন্দুক ও তিনটি এলজি এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অপরদিকে, নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা থেকে র্যাব-৭ এর অপর একটি দল শুক্রবার রাত ১২টার দিকে দুইশত বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা আগেভাগে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৪০ ঘ.
bdnews24