২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ট্রলার ডুবে তিন জেলে নিঁখোজ

ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সিদ্দিক নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

পটুয়াখালী, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সিদ্দিক নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে ডুবে যাওয়া এই ট্রলারের তিন জেলে হাসান মাহমুদ (৩৫) হাসানাত (৩২) ও আলম প্যাদা এখনও নিঁখোজ রয়েছেন। অপর একটি মাছ ধরার ট্রলার বাকী সাত জেলেকে উদ্ধার করেছে। তারা শুক্রবার রাত ১টায় মহিপুর মৎস্য বন্দরে ফিরেছেন। কুয়াকাটা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা ইউনিয়নের মনষাতলী গ্রামের সিদ্দিকুর রহমানের মাছ ধরার ট্রলার এফবি সিদ্দিক ২০ জানুয়ারি সাগরে যায়। বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ে ১০ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। অপর একটি ট্রলার নুর আলম মাঝি (৪৫) বশির আহমেদ (৩২) শাহিন মিয়া (৩৪) হানিফ (৪২) মনির (৩৭) ইউসুফ (৪৩) ও জাকির (২৯) এই সাত জেলেকে উদ্ধার করে মহিপুর নিয়ে আসে। তিন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। সাগরে উত্তাল ঢেউয়ের কারণে শত শত মাছ ধরা ট্রলার তীরে ফিরে আসতে শুরু করেছে বলে নিমাই চন্দ্র জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.