২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীত, ঝির ঝির বৃষ্টি, মন্থর ঢাকা

গায়ে কাঁটা দেয়া হিমেল হাওয়া আর সেইসঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। শনিবার রাজধানীবাসীর ঘুম যখন ভেঙেছে তখনও মেঘে ঢাকা ছিল নগরী। তবে রোববার থেকে রাজধানীতে এবং শনিবার বিকেল থেকেই রাজশাহী, দিনাজপুর ও রংপুরের সার্বিক শৈত্য প্রবাহ-বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে- এমনটিই দাবি আবহাওয়া অধিদপ্তরের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 06:19 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা,জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গায়ে কাঁটা দেয়া হিমেল হাওয়া আর সেইসঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। শনিবার রাজধানীবাসীর ঘুম যখন ভেঙেছে তখনও মেঘে ঢাকা ছিল নগরী। তবে রোববার থেকে রাজধানীতে এবং শনিবার বিকেল থেকেই রাজশাহী, দিনাজপুর ও রংপুরের সার্বিক শৈত্য প্রবাহ-বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে- এমনটিই দাবি আবহাওয়া অধিদপ্তরের। আবহাওয়া অধিদপ্তরের মতে, চলতি সপ্তাহে আরেকটি শৈত্য প্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। সেসময়ে আবারও কনকনে শীত অনুভূত হতে পারে সারাদেশে। আবহাওয়াবিদ এ এম মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর থেকে উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর ও রাজশাহীতে কুয়াশাচ্ছন্ন আকাশের অবস্থার পরিবর্তন আসতে শুরু করবে। সারাদেশে আগামীকাল দুপুর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।" তবে রাতে রাজশাহী বিভাগের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানান তিনি। মাহমুদুল হক আরো বলেন, "এ যাত্রায় শৈত্য প্রবাহ কেটে গেলেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরেকটি হালকা শৈত্য প্রবাহ আসতে পারে, সে সময় বাড়তে পারে শীতের প্রকোপ। সারা দেশে প্রবাহিত হিমেল বাতাসের সঙ্গে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রভাবে শীত জেঁকে বসেছে। রাজধানীতে আহাওয়ার বৈরী আচরণে নাগরিক জীবন পড়েছে দুভোর্গে। বিশেষ করে রাজধানীর অদূরে টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শেষ হওয়া মুসল্লিদের ভোগান্তির শেষ ছিল না। কর্দমাক্ত রাস্তা-ঘাট ও জমে থাকা বৃষ্টির পানিতে অনেক মুসল্লি অসুস্থ হয়ে পড়েছে। যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জের প্রত্যন্ত তাহেরপুর উপজেলার মো. আবদুল হামিদ(৬৫) কমলাপুর রেল স্টেশনে এসে বৃষ্টি ও শীতের প্রভাবে তার মনোকষ্টের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১০টায় কমলাপুর এসে বসে আছি। দুপুরের ট্রেনে সিলেট যাব। এবাবের ইজতেমায় বৃষ্টি ও শীত দুইই কষ্ট দিয়েছে।" কনকনে শীত ও ইলশে গুঁড়ি বৃষ্টির কারণে রাজধানীর নিুাঞ্চলে বস্তিবাসীদের দুর্ভোগের সীমা নেই। রিকশা চালক আজিজুল্লাহ। থাকেন মিরপুরের শেওলাপাড়ার বস্তিতে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," বৃহস্পতিবার ও শুক্রবার থেমে থেমে আসা বৃষ্টির কারণে আমাদের বস্তির বাসায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। দূর থেকে পানি আনতে গিয়ে সারা শরীর ভিজে ছোট ছেলে রহিমের সর্দি-জ্বর হয়েছে। এজন্য চিন্তায় আছি।" আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার বেলা সাড়ে ১১টায় জানানো হয়েছে, ঢাকা ও সিলেট বিভাগে হালকা ও মাঝারি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। নদী অববাহিকার জেলাগুলোতে কুয়াশাচ্ছন্ন অবস্থা ও রাতে তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় শনিবার সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/ ১২৫১ঘ.