২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে উপ-সচিব পর্যায়ের ৮ কর্মকর্তা বদলি

প্রশাসনের আটজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের আটজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ দেয়। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব পর্যায়ের তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) নতুন দায়িত্ব দেয়া হয়েছে। মাহতাব উদ্দিন জমাদারকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) অতিরিক্ত পরিচালক, আনিছুর রহমান মণ্ডলকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) অর্থনৈতিক উপদেষ্টা এবং মোহাম্মদ আবদুস সোবহানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশাধীন মাহমুদুল হককে তথ্য মন্ত্রণালয়ে, স্পারসোর অর্থনৈতিক উপদেষ্টা সরাফ উদ্দিন আহমেদকে ভিজিডিইউপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক শামসুল কিবরিয়াকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক এসএম আব্দুল ওয়াহাব মিয়াকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সাজ্জাদ কবিরকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/১৮৫০ ঘ.