২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষাবাড়ীতে নকল বিড়ি কারখানার সন্ধান, জাল রেভিনিউ স্ট্যাম্পসহ গ্রেপ্তার ২

সরিষাবাড়ী উপজেলার চাপারকোণা গ্রামে অভিযান চালিয়ে একটি নকল বিড়ির কারখানার খোঁজ পেয়েছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ওই কারখানা থেকে নকল আজিজ বিড়ি, তামাক ও জাল রেভিনিউ স্টাম্পসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জামালপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরিষাবাড়ী উপজেলার চাপারকোণা গ্রামে অভিযান চালিয়ে একটি নকল বিড়ির কারখানার খোঁজ পেয়েছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ওই কারখানা থেকে নকল আজিজ বিড়ি, তামাক ও জাল রেভিনিউ স্টাম্পসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জামালপুর সদর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদ হোসেন ভূইয়ার নেতৃত্বে পুলিশ চাপারকোণা গ্রামের নরেশচন্দ্র সাহা ও পরেশচন্দ্র সাহার বাড়িতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নকল আজিজ বিড়ি, তামাক, জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। নকল বিড়ি তৈরি ও জাল রেভিনিউর ব্যবসার করার অভিযোগে পুলিশ নরেশ সাহার ছেলে বিপুল (৩৫) ও পরেশ সাহার ছেলে উজ্জল কুমারকে (২৫) গ্রেপ্তার করেছে। সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে নকল বিড়ি তৈরি এবং জাল রেভিনিউ স্ট্যাম্পের অবৈধ ব্যবসা করে আসছিল। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৪ ঘ.