২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের আটকাদেশের বিরুদ্ধে রিটের চূড়ান্ত শুনানি শুরু

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি বুধবার শুরু হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে তারেকের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইঞা। বৃহস্পতিবারও শুনানি চলবে। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুবিনা আসাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি বুধবার শুরু হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে তারেকের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুইঞা। বৃহস্পতিবারও শুনানি চলবে। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুবিনা আসাফ। গত ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ১৩ এপ্রিল তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমান গত ২ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। ওইদিনই আদালত তারেক রহমানের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২০৩০ ঘ.