পাবনা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুর থানা লুট ও পুলিশ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম তোতাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তোতা অপর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বলে পুলিশ জানিয়েছে।
পাবনার পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী জানান, বুধবার ভোরে আটঘরিয়া উপজেলার চৌবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, তোতা সর্বহারা পার্টির কমান্ডার বাদল বিশ্বাসের ঘনিষ্ঠ সহযোগী। বাদল সোমবার পাবনার সুজানগরে র্যাব ও পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়।
মাসুম রব্বানী জানান, ১৯৮৭ সালের ২৪ ফেব্র"য়ারি নাটের জেলার গুরুদাসপুর থানা লুট মামলার অন্যতম আসামি তোতা। এ ছাড়া চাটমোহর উপজেলার থতবাড়ী হত্যামামলারও আসামি সে।
পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর হত্যা মামলায় গত বছর নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তোতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বলে পুলিশ জানায়। তবে এতদিন সে পলাতক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৭ ঘ.
bdnews24