২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে

দেশ-বিদেশের মুসল্লিদের অংশগ্রহণের মধ্যদিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ আগামী শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে। ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন টঙ্গী পৌরসভার চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

গাজীপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশ-বিদেশের মুসল্লিদের অংশগ্রহণের মধ্যদিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ আগামী শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে। ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন টঙ্গী পৌরসভার চেয়ারম্যান। মঙ্গলবার সকালে এলজিইডি উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ইজতেমা মাঠে আসেন। তিনি নবনির্মিত তিনটি দ্বিতল ভবন ও মাঠের চারদিকে চক্রাকারভাবে নির্মিত ইট বিছানো পথ ঘুরে দেখেন। নতুন ওই ভবনগুলোয় এক সঙ্গে ৬২৪ জন মুসল্লি অজু-গোছল সারতে পারবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "স্থানীয় সরকার বিভাগ, ওয়াসা ও টঙ্গী পৌরসভার মাধ্যমে সরকার এ বছর ইজতেমা মাঠের উন্নয়ন ও মুসল্লিদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য ১০ কোটি টাকার কাজ করেছে।" এ বছরই প্রথম তুরাগ নদীর পানিতে সরাসরি মল-মূত্র পড়ে যাতে দূষিত না হতে পারে এ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। পরে তিনি বিদেশি অতিথিদের তাবুতে মুসুল্লিদের সঙ্গে ইজতেমার প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপদেষ্টার সঙ্গে ঢাকা রেঞ্জের উপ-মহা পরিদর্শক মো. আমিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টঙ্গী পৌরসভার চেয়ারম্যান এ্যাডভোকেট আজমতউল্লা খান জানিয়েছেন, ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। নিউ মন্নু টেক্সটাইল কারখানার সীমানার ভেতরে নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হচ্ছে। তিনি জানান, এ বছর মুসল্লিদের চিকিৎসা সেবা দিতে ১৫টি ফ্রি চিকিৎসা ক্যাম্প স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া মন্নু টেক্সটাইল ও অলিম্পিয়া টেক্সটাইলের সীমানার ভেতরে ভাসমান দোকানপাট স্থাপন করা হয়েছে। তিনি আরো জানান, বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের সুশৃঙ্খলভাবে মাঠে অবস্থান নিশ্চিত করার জন্য পুরো ইজতেমা মাঠকে ৩১টি খিত্তায় ভাগ করা হয়েছে। নির্দিষ্ট খিত্তায় নির্দিষ্ট জেলার মুসুল্লিরা অবস্থান নিবেন। ১ নম্বর খিত্তায় ঢাকার নবাবগঞ্জ থানা, ২ নম্বর খিত্তায় ঢাকার কেরানীগঞ্জ, ৩ নম্বর খিত্তায় ঢাকার ধামরাই থানা, ৪ নম্বর খিত্তায় ঢাকার দোহার থানা, ৫ নম্বর খিত্তায় সাভার, ৬ নম্বর খিত্তায় টাঙ্গাইল, ৭ নম্বর খিত্তায় দিনাজপুর ঠাকুরগাঁও, পঞ্চগড়, ৮ নম্বর খিত্তায় পাবনা, ৯ নম্বর খিত্তায় সিরাজগঞ্জ, ১০ নম্বর খিত্তায় বগুড়া, জয়পুরহাট, ১১ নম্বর খিত্তায় রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ১২ নম্বর খিত্তায় রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, ১৩ নম্বর খিত্তায় যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, ১৪ নম্বর খিত্তায় মুন্সীগঞ্জ, ১৫ নম্বর খিত্তায় নারায়ণগঞ্জ, ১৬ নম্বর খিত্তায় নরসিংদী, ১৭ নম্বর খিত্তায় বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ১৮ নম্বর খিত্তায় ভোলা, ১৯ নম্বর খিত্তায় পটুয়াখালী, বরগুনা, ২০ নম্বর খিত্তায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ২১ নম্বর খিত্তায় জামালপুর, শেরপুর, ২২ নম্বর খিত্তায় কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ২৩ নম্বর খিত্তায় ময়মনসিংহ, ২৪ নম্বর খিত্তায় নেত্রকোণা, ২৫ নম্বর খিত্তায় কিশোরগঞ্জ, ২৬ নম্বর খিত্তায় মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ২৭ নম্বর খিত্তায় গাজীপুর মাণিকগঞ্জ, ২৮ নম্বর খিত্তায় সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার, ২৯ নম্বর খিত্তায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ৩০ নম্বর খিত্তায় নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং ৩১ নম্বর খিত্তায় থাকবেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার মুসুল্লিরা। গতবার ইজতেমা মাঠে খিত্তা ছিল ২৬টি। এ বছর মাঠ স