২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষঅস্থির শিক্ষাঙ্গনে ছয় মাসের ঘটনাক্রম

২০ আগস্ট থেকে ২২ জানুয়ারি - পাঁচ মাস ২২ দিন। জরুরি অবস্থার মধ্যেও এ সময়টা জুড়েই অস্থির ছিল দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই অস্থিরতার ঢেউ লাগে জাতীয় ঘটনাপ্রবাহেও। গত বছরের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনা সদস্যের হাতে শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনা দিয়ে শুরু, এরপর মামলা-সাজা-দণ্ড মওকুফ এবং মামলা প্রত্যাহার। ঘটনাধারা সংকলন করেছেন মুনিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ আগস্ট থেকে ২২ জানুয়ারি - পাঁচ মাস ২২ দিন। জরুরি অবস্থার মধ্যেও এ সময়টা জুড়েই অস্থির ছিল দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই অস্থিরতার ঢেউ লাগে জাতীয় ঘটনাপ্রবাহেও। গত বছরের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনা সদস্যের হাতে শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনা দিয়ে শুরু, এরপর মামলা-সাজা-দণ্ড মওকুফ এবং মামলা প্রত্যাহার। ঘটনাধারা সংকলন করেছেন মুনিরুল ইসলাম। যেখানে সূত্রপাত ২০০৭ সালের ২০ আগস্ট সোমবার বিকাল; ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে চলছিল লোক প্রশাসন বিভাগের সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফুটবল খেলা। লোক প্রশাসনের স্নাতকোত্তর পর্বের এক শিক্ষার্থী ছাতা নিয়ে গ্যালারির পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল। তার পেছেনেই ছিল বেসামরিক পোশাকে সেনাবাহিনীর দুই সদস্য। ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকে খেলার মাঠের পাশে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ক্যাম্প করে অবস্থান নিয়েছিল সেনাসদস্যরা। শিক্ষার্থীর ছাতার কারণে খেলা দেখতে সমস্যা হওয়ায় দুই সেনাসদস্য গালি দিয়ে ছাতা সরাতে বলে ওই শিক্ষার্থীকে। শিক্ষার্থী প্রতিবাদ (মেহেদী মোহাম্মদ) করলে এক সেনাসদস্য তার জামার কলার ধরে টান দেয়। ওই শিক্ষার্থীও পাল্টা সেনাসদস্যের কলার ধরে। এই দেখে ক্যাম্প থেকে কয়েকজন সেনাসদস্য ছুটে এসে ওই শিক্ষার্থীকে মারধর করে। ঘটনা দেখে লোক প্রশাসনসহ অন্য বিভাগের ছাত্ররা ছুটে আসে। সেনাক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তাও (লে. কর্নেল হুদা) ছুটে এসে তার সৈনিকদের নিবৃত্ত করেন। আসেন শিক্ষকরাও। ছাত্রদের সরিয়ে আনেন। বিক্ষোভ থেকে সহিংসতা সোমবার বিকালের ওই ঘটনার পরপরই ক্যাম্পাসে ছাত্রদের মিছিল নামে। ওই ঘটনার জন্য সেনাপ্রধানের প্রকাশ্য ক্ষমা ও বিশ্ববিদ্যালয় থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের দাবি উঠে আসে মিছিলের স্লোগানে। সন্ধ্যা নাগাদ মিছিল মিছিলে সরব হয়ে ওঠে ক্যাম্পাস। এক সময় জঙ্গি মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা চালায় শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। রাতভর পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলে। লাঠি, গুলি, কাঁদানে গ্যাস, ইট-পাটকেলে ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়। এক পর্যায়ে কয়েকটি হলে ঢুকে ব্যাপক লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভ চলতে থাকে পরদিনও। চলতে থাকে ভাঙচুরও। শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা হয় এক সেনাসদস্যের ওপর। এ পরিস্থিতিতে ক্যাম্পাস থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। ওই রাতেই ক্যাম্প সরিয়ে নেওয়া হয়। সিদ্ধান্ত হয় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তাপের ছোঁয়া লাগে পুরো ঢাকা শহরসহ অন্য দেশের সব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। ভাঙচুর, আগুন আর সংঘর্ষে প্রায় অচল হয়ে পড়ে সারা ঢাকা। বিভাগীয় শহর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘাত, সংঘর্ষ চলতে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষের সময় নিহত হয় এক রিকশাচালক। ডাক আসে অবিরাম ছাত্র ধর্মঘটের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনায় সেনাবাহিনীর ক্ষমা প্রার্থনার দাবির পাশাপাশি দাবি ওঠে জরুরি অবস্থা প্রত্যাহারেরও। শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। বিস্ফোরণোম্মুখ পরিস্থিতিতে ২২ আগস্ট ঢাকাসহ ছয়টি বিভাগীয় শহরে সান্ধ্যআইন জারি করা হয়। সব বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জেলার কলেজগুলো বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। বিশ্ববিদ্যালয় বন্ধ, সান্ধ্য আইন, সেনা টহল- এ সবের মধ্য দিয়ে ২৩ আগস্ট পরিস্থিতি শান্ত হয়। সান্ধ্য আইনের কারণে দুর্ভোগে পড়তে হয় জনসাধারণকে। শিথিল আর বলবৎ, এ ধারায় পাঁচ দিন চলার পর ২৭ আগস্ট সান্ধ্য আইন পুরোপুরি তুলে নেওয়া হয়। তবে এর মধ্যেই শুরু হয় গ্রেপ্তার প্রক্রিয়া। গ্রেপ্তার ২২ আগস্ট রাতেই শুরু হয় গ্রেপ্তারের প্রক্রিয়া। প্রথমেই গ্রেপ্তার হন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হেসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ। দুজনকেই ক্যাম্পাসের বাসা থেকে ওই রাতে তুলে নিয়ে যাওয়া হয় বলে তাদের পরিবারের সদস্যরা জানায়। রাতে গ্রেপ্তার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান এবং রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সোবহান ও মলয় কুমার ভৌমিক। ২৫ আগস্ট আটক সব শিক্ষককে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জনকে চার দিনের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। কাছাকাছি সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানবেন্দ্র দেব, দ্বীন ইসলাম অ্যাঞ্জেল, মনিরুজ্জামান সর্দার রুবেলসহ কয়েকজনকে। ঢাকার বাইরেও কয়েকজন গ্রেপ্তার হয়। মামলার আসামি ৮০ হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় ঢাকার ১১টি থানায়ই মামলা হয় ৩৪টি। আর তাতে আসামি করা হয় ৮০ হাজার জনকে। ২৪ আগস্ট বিভিন্ন থানা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এসব মামলার মধ্যে ১৬টি জরুরি বিধিমালায়, একটি অস্ত্র আইনে এবং বাকি মামলাগুলো অন্যান্য ধারায় দায়ের করা হয়েছে। আটটি মামলারই বাদী পুলিশ। কেবল তিনটি মামলা তিন জন ব্যক্তি আলাদাভাবে দায়ের করেন। তবে ২৫ আগস্ট ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায় ঢাকার ১১টি থানায় মামলার মোট সংখ্যা ২৮। এসব মামলায় ১৮ জন আসামির নাম উল্লেখ করা হয় এবং বাকিরা সবাই অজ্ঞাতনামা। এ পর্যন্ত ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় চারটি মামলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুটি মামলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুটি মামলা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় একটি মামলাসহ দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো মামলা হয়। সারাদেশের মামলাগুলোর মধ্যে সর্বপ্রথম অভিযোগপত্র দেওয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই মামলায়। জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনে একটি মামলায় ছয় শিক্ষকের বিরুদ্ধে এবং অপর মামলায় দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ঢাকার ১৩টি মামলার অভিযোগপত্র দেওয়া হয় ১৯ সেপ্টেম্বর। ওই দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ জানান, ১৩ মামলার অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশীদসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ। মামলার অভিযোগপত্র দেওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষম সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, মীর সাব্বির সাত্তার ও সারোয়ার জাহান সজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সদরুল আমিন ও নিম চন্দ্র বিশ্বাস। কয়েক মামলার অভিযোগপত্রে তাদের নাম ছিল। এদিকে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে এক সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটি কাজ শেষ করে। হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ স্বতঃস্ফূর্তভাবেই শুরু হয়। তবে পরে তা অন্যখাতে মোড় নেয়। বিচার প্রক্রিয়া ও রায় আদালতে ছাত্র বিক্ষোভের মামলাগুলোর বিচার প্রক্রিয়া প্রথম শুরু হয় রাজশাহীর ছয় শিক্ষকের বিরুদ্ধে মামলা দিয়ে। ১৭ সেপ্টেম্বর রাজশাহীর মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগ গঠন হয়। ২৩ সেপ্টেম্বর শুরু হয় ওই মামলার সাক্ষ্য গ্রহণ। ওই বিশ্ববিদ্যালয়ের অপর মামলার বিচার কাজ শুরু হয় ১৮ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে দুটি মামলায় আদালতে অভিযোগ গঠন হয় ১১ ও ১২ ডিসেম্বর। বিচার প্রক্রিয়া শুরুর ধারায় রায়ের ক্ষেত্রেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি মামলার রায় হয় সবার আগে। ৪ ডিসেম্বর এক মামলার রায়ে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয় চার শিক্ষক মলয় কুমার ভৌমিক, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্ল