২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লাইব্রেরি থেকে মেডিকেলের পাইরেটেড বই আটক

নগরীর কোতয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় পাঁচটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে মেডিকেল কলেজের প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০৮ টি বইয়ের নকল বা পাইরেটেড কপি আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় পাঁচটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে মেডিকেল কলেজের প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০৮ টি বইয়ের নকল বা পাইরেটেড কপি আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্সে এই অভিযান চালানো হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) আশিকুল হক ভূইঁয়া জানান, ফার্মা প্রকাশনী নামে একটি সংস্থা মেডিকেল কলেজের বই ছাপানো এবং বাজারজাত করে থাকে। মূল বইয়ের পাইরেটেড কপি বাজারে পাওয়া যাচ্ছে- এ অভিযোগের ভিত্তিতে সাড়ে চারটার দিকে দি ওরিয়েন্ট বুকস, বুক গার্ডেন, পেঙ্গুইন লাইব্রেরি, হোসাইনিয়া লাইব্রেরি ও বুক ইডেনে অভিযান চালিয়ে ১০৮টি পাইরেটেড বই উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানগুলোর মালিকদের জিজ্ঞাসাবাদ করা করা হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১২০ ঘ.