২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

শৈলকুপা উপজেলা পরিষদের কাছে সোমবার বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলীকে (৫০) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইদ্রিস শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের বাসা থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি গুলিবিদ্ধ হয়ে মোটর সাইকেল থেকে লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঝিনাইদহ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈলকুপা উপজেলা পরিষদের কাছে সোমবার বিকেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলীকে (৫০) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইদ্রিস শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের বাসা থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি গুলিবিদ্ধ হয়ে মোটর সাইকেল থেকে লুটিয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে মারা যান। হত্যার পর দুর্বৃত্তরা শত শত লোকের সামনে পিস্তল উচিয়ে ফাঁকা গুলি করতে করতে উপজেলা পরিষদের সামনে দিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ ২০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলালউদ্দিন জানান, পূর্ব শত্র"তার জের ধরে ইদ্রিস আলীকে কোন চরমপন্থী গ্র"পের সদস্যরা হত্যা করে থাকতে পারে। ইদ্রিস আলী এক সময় গণবাহিনীর ক্যাডার ছিলেন। ২০০৩ সালে তিনি আত্মসমর্পণ করেন এবং বিএনপিতে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.