২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিডে ঝলসে গেছে গার্মেন্টস কর্মী রোমার শরীর

রাজধানীর পল্লবী থানা এলাকায় সোমবার সকালে স্বামী এসিড ছুঁড়ে মারলে রোমা (২২) নামে এক গার্মেন্টস কর্মী এবং তার ভাগনের শরীর ঝলসে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, রোমা সাংবাদিকদের বলেছে, দ্বিতীয় বিয়ে করা স্বামী জাকির হোসেন সকাল সাড়ে ৯টায় পল্লবীর ইভেন গার্মেন্টসের কাছে তাদের লক্ষ্য করে এসিড মেরে দৌঁড়ে পালিয়ে যায়। দাঁতের ব্যাথার জন্য সে স্থানীয় একটি হাসপাতালে যাচ্ছিল বলে জানিয়েছে রোমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পল্লবী থানা এলাকায় সোমবার সকালে স্বামী এসিড ছুঁড়ে মারলে রোমা (২২) নামে এক গার্মেন্টস কর্মী এবং তার ভাগনের শরীর ঝলসে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, রোমা সাংবাদিকদের বলেছে, দ্বিতীয় বিয়ে করা স্বামী জাকির হোসেন সকাল সাড়ে ৯টায় পল্লবীর ইভেন গার্মেন্টসের কাছে তাদের লক্ষ্য করে এসিড মেরে দৌঁড়ে পালিয়ে যায়। দাঁতের ব্যাথার জন্য সে স্থানীয় একটি হাসপাতালে যাচ্ছিল বলে জানিয়েছে রোমা। এই মুহূর্তে কর্মহীন রোমা আরো জানায়, স্বামী জাকির আরেকটি বিয়ে করার পর যোগাযোগ বন্ধ করে দেয়। দুই মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এসিডে রোমার হাত,মুখমন্ডল ও বুক ঝলসে যায়। এছাড়া রবিউলের ডান হাত ঝলসে গেছে। ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোমাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং রবিউলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পল্লবী থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুর ২টায় জানান,এই ঘটনার ব্যাপারে তাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৮১৪ঘ.