ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে ব্যবসায়ী মাহবুব জামিল এবং সাবেক সচিব মানিক লাল সমদ্দারকে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারির সংখ্যা দাড়ালো পাঁচ জনে।
সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এ দুজনকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি নিয়োগ করার পরপরই তাদের দপ্তর বন্টন করা হয় এবং দু জন উপদেষ্টাকে নতুন আরো একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। (আরও তথ্যসহ)
সৈয়দ ফাহিম মুনেম জানান, মাহবুব জামিলকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালেয়ের দায়িত্ব। আর মানিক সমদ্দার পেয়েছেন মৎস্য ও পশু মম্পদ মন্ত্রণালয় ও বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
এছাড়া উপদেষ্টা এ এফ হাসান আরিফকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয় এবং উপদেষ্টা রাশেদা কে চৌধুরীকে প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামিলকে এক জন মন্ত্রীর বেতন ভাতা, সুবিধাদি এবং পদ মর্যাদা দেওয়া হয়েছে।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সাবেক সচিব মানিক লাল সমদ্দারকে দেওয়া হয়েছে প্রতিম
bdnews24