ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আসাদগেট এলাকা থেকে রোববার সকালে অজ্ঞাত দুই ব্যক্তির দু'টি হাত উদ্ধার করেছে পুলিশ।
মোহাম্মদ থানার উপ পরিদর্শক দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা সিটি করপোরেশনের পরিছন্নতাকর্মীরা সকাল ৮টায় পুলিশকে খবর দিলে হাত দু'টি উদ্ধার করা হয়। কর্তিত এ হাত কার তা জানা যায়নি।"
পরিছন্নতাকর্মীরা আসাদগেট এলাকার একটি ডাস্টবিনে হাত দু'টি পায়।
হাত দু'টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২২২৭ঘ.
bdnews24