২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে হেরোইনসহ ৩ জন আটক

পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে রোববার হেরোইনসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

পটুয়াখালী, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকা থেকে রোববার হেরোইনসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- মো. নাসিম (২১), মো. মনিরুজ্জামান লিটন (২৮) ও মো. জাহিদুল হক জুমু (২৮)। এদের সবার বাড়ি বরিশাল। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক মেজর সাহিদুর রহমান ওসমানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় হেরোইন বিক্রি করে আসছিল। র‌্যাব সদস্যরা নকল ক্রেতা সেজে হেরোইন কিনতে গিয়ে তাদের আটক করে। র‌্যাব বাদি হয়ে দুমকী থানায় একটি মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৩ ঘ.