মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ পর্যন্ত করা চুক্তির বাইরে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করতে অপারগতা প্রকাশ করেছে পেট্রোবাংলা। ২০১১ সালের পর নির্মাণ করা হবে এমন কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের প্রস্তাবের পর পেট্রোবাংলা বিদুৎ বিভাগকে জানিয়েছে, গ্যাসের বর্তমান মজুদের ভিত্তিতে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব না।
পেট্রোবাংলার পক্ষ থেকে সরকারকে দ্বৈত জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০১১ সালের পর নতুন যেসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে তাতে গ্যাস সরবরাহের বিষয়টি নির্ভর করছে নতুন করে গ্যাস প্রাপ্তির ওপর। তবে আমরা যেসব কেন্দ্রের সঙ্গে ইতোমধ্যে চুক্তি করেছি সেগুলোতে সরবরাহ করা হবে।"
তিনি বলেন, ২০১১ সালের পর যেসব বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে সেগুলোতে দ্বৈত জালানি ব্যবহারের সুযোগ রাখার জন্য সরকারকে মতামত দেয়া হয়েছে। তবে নতুন করে গ্যাস পাওয়া গেলে নতুন কেন্দ্রেও সরবরাহ করা হবে।
এদিকে পেট্রোবাংলার সরবরাহ না পেলে ২০১১ সালের পর বিদ্যুৎ খাতে বিরূপ প্রভাব পড়বে কি না জানতে চাইলে বিদ্যুৎ সচিব এম ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কলেছেন, সমস্যা হবে কি না তা নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর।
তিনি বলেন, "সব কিছু যদি এখনকার মতো থাকে, নতুন করে গ্যাস পাওয়া না যায়, ব্যবহারের ধরন একই থাকে এবং দামও অপরিবর্তিত থাকে তাহলেই ২০১১ সালের পর নতুন প্ল্যান্টে গ্যাস সরবরাহ করতে সমস্যা হতে পারে।"
বিদ্যুৎ মন্ত্রণালয় ২০০৫ সালে মধ্যমেয়াদী পরিকল্পনা হিসাবে কয়েকটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেয়। এগুলো হচ্ছে
bdnews24