২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুল চাষ করে ঈশ্বরদীর ভূমিহীন ময়েজ এখন কোটিপতি

গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করে ব্যাপক সাফল্যের জন্য পেয়েছিলেন 'পেঁয়াজ ময়েজ' খেতাব। আর এবারে কুল চাষ করে পেঁয়াজ ময়েজ খেতাব ছাপিয়ে এখন তিনি কুল ময়েজ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

এবিএম ফজলুর রহমান, পাবনা প্রতিনিধি পাবনা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করে ব্যাপক সাফল্যের জন্য পেয়েছিলেন 'পেঁয়াজ ময়েজ' খেতাব। আর এবারে কুল চাষ করে পেঁয়াজ ময়েজ খেতাব ছাপিয়ে এখন তিনি কুল ময়েজ হিসেবে পরিচিতি পেয়েছেন। পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের এই ময়েজ উদ্দিনের সাফল্যের ইতিহাস যেন রূপকথার গল্পকেও হার মানায়। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমান। এক সময়ের ভাগ্য বিড়ম্বিত ও ভূমিহীন কৃষক ময়েজ উদ্দিন শাক সবজি আবাদ করে হয়েছেন কোটিপতি। এবার আপেল কুল, বাউকুল ও থাই কুল চাষ করে এক মৌসুমেই আয় করবেন দেড় কোটি টাকা। ময়েজ উদ্দিনের কৃষি বিপ্লব দেখার জন্য প্রায় প্রতিদিনই অনেক লোক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বড়ইচড়া গ্রামে আসছেন। ১৯৮৪ সালে অন্যের কাছ থেকে ৮ দশমিক ২৫ শতাংশ জমি নিয়ে সবজি আবাদ শুরু করেন। তেমন লাভ না হওয়ায় ব্যবসায় হাত দেন। ঢাকায় পেঁপে নিয়ে বিক্রি করতেন। কয়েকবার লোকসান হলেও ময়েজ থেমে ছিলেন না। নতুন করে ১৯৮৮ সালে বড়ইচড়া গ্রামে ২ বিঘা জমি ইজারা নিয়ে গাজর, টমেটো, মুলা, কপিসহ বিভিন্ন সবজি আবাদ শুরু করেন। আয় করেন লাখ টাকা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আবাদও বেড়েছে। ১০ বিঘা থেকে ১৫ বিঘা, সর্বশেষ ২০০৬ সালে একই উপজেলার জয়নগর গ্রামে ৭০ বিঘা জমি ইজারা নেন। এর মধ্যে ৪০ বিঘাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ৩৫ বিঘা জমিতে ধনিয়া আবাদ করে প্রায় ২০ লাখ টাকা আয় করেন। ওই বছরই ১৬ বিঘা জমি কেনেন এবং মুরগি খামার গড়ে তোলেন। কৃষি স