২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুুরে আড়াই কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস করেছে কোস্টগার্ড

শহরের চৌধুরী ঘাট এলাকায় বৃহস্পতিবার ২ কোটি ৩৫ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের লে. কমান্ডার মো. মাহবুবুর রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক সপ্তাহ ধরে কোস্টগার্ড চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদী থেকে মোট ৪ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

চাঁদপুুর, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের চৌধুরী ঘাট এলাকায় বৃহস্পতিবার ২ কোটি ৩৫ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের লে. কমান্ডার মো. মাহবুবুর রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক সপ্তাহ ধরে কোস্টগার্ড চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদী থেকে মোট ৪ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা। কোস্টগার্ডের দুটি অপারেশন দল কারেন্ট জাল আটকের এ অভিযান পরিচালনা করে। জাল পুড়িয়ে ধ্বংস করার সময় জেলা প্রশাসক এসএম মনিরুল ইসলাম, পুলিশ সুপার মো. ওবায়েদুর রহমান খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৩৫ ঘ.