২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক-ছাত্রদের মুক্তির দাবিতে ঢাবিতে ক্লাশ বর্জন

কারাবন্দি শিক্ষক-ছাত্রদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'নির্যাতন বিরোধী' শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত দুই ঘণ্টার ক্লাশ বর্জন কর্মসূচি বৃহস্পতিবার পালিত হচ্ছে। এ সময় শিক্ষকদের একাংশ ও শিক্ষার্থীরা ধারণ করে কালোব্যাজ। এর আগে বন্দিদের মুক্তির দাবিতে সকালে 'ছাত্রবন্ধু'র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার আগের স্থানে এসে মিলিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 09:27 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শিক্ষক-ছাত্রদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'নির্যাতন বিরোধী' শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত দুই ঘণ্টার ক্লাশ বর্জন কর্মসূচি বৃহস্পতিবার পালিত হচ্ছে। এ সময় শিক্ষকদের একাংশ ও শিক্ষার্থীরা ধারণ করে কালোব্যাজ। এর আগে বন্দিদের মুক্তির দাবিতে সকালে 'ছাত্রবন্ধু'র ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার আগের স্থানে এসে মিলিত হয়। তবে ছাত্রবন্ধুর ডাকা দিনব্যাপী ক্লাশ ও পরীক্ষা বর্জন কর্মসূচি সকালের দিকে তেমন পালিত হয়নি। ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ বিভাগ (আইইআর) ছাড়া প্রায় সব বিভাগেই সে সময় ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। সকাল ১২টার দিকে 'নির্যাতন বিরোধী' শিক্ষার্থীদের মানব বর্ম কর্মসূচিতে সরকারি বাংলা কলেজের ৩০/৩৫ জন শিক্ষার্থীর একটি দল যোগ দিয়ে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে। শিক্ষার্থীদের এ সময় 'মুক্তি চাই, জেগে ওঠো দ্রোহের তারুণ্যে', 'ছাত্র শিক্ষকদের বন্দি রেখে নিশ্চিন্তে দেশ চালানো যাবে না'সহ নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে। এর আগে বুধবার কারাবন্দি শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৫ দফা কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। এর মধ্যে রয়েছে, দুটি অনুষদে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত রাখা; ২৩ জানুয়ারি অভিভাকদের নিয়ে সংহতি সমাবেশে ছাত্র-শিক্ষক নির্যাতনের কাহিনী প্রকাশ এবং বৃহস্পতিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কালো ব্যাজধারণ ও কলাভবনে কালো পতাকা প্রদর্শন। শিক্ষক সমিতির জরুরি তলবি সভা আহ্বান করে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা সভায় ৬৩ জন শিক্ষক উপস্থিত ছিলেন। তবে এই সভাকে অবৈধ ঘোষণা করে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা যোগ দেননি। শুধু আওয়ামীপন্থী নীল ও বামপন্থী শিক্ষকরাই এতে অংশ নেন। তারা ২১ জানুয়ারি অপরাজেয় বাংলার পাদদেশে তিন ঘণ্টার প্রতীক অনশন পালনেরও ঘোষণা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জিএনএ/১২৪১ ঘ.