২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ড. গালিবের জামিন না মঞ্জুর

আহলে হাদিস আন্দোলনের প্রধান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. আসাদুল্লাহ গালিবের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে রাজশাহীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

বগুড়া, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহলে হাদিস আন্দোলনের প্রধান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. আসাদুল্লাহ গালিবের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে রাজশাহীর একটি আদালত। ২০০৫ সালে বগুড়ার সাহজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের যাত্রামঞ্চে বোমা হামলা এবং গাবতলীর চক সদু গ্রামের জয়নালের বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের অভিযোগে দায়ের দুটি মামলায় সাক্ষ্য নেওয়ার জন্য বুধবার গালিবকে বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়। কিন্তু সাক্ষীরা না আসায় আদালত আগামী ১৬ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করে। এ সময় গালিবের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দিয়ে গালিবকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১৩১ ঘ.