ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পোশাক শিল্প কারখানায় চলমান 'অস্থিরতার সঙ্গে জড়িতদের' বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অস্থিরতা রোধে করণীয় নির্ধারণ ও সুপারিশ প্রণয়নে গঠন করা হয়েছে কমিটি। আগামী সাত দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন পেশ করবে।
গার্মেন্টস শিল্পে চলমান 'অস্থিরতা' নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়।
সভা শেষে এক ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের বলেন,
"গার্মেন্টসে সা
bdnews24