২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হতে কর ন্যায়পালের আহ্বান

আয় কর দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন কর ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয় কর দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন কর ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। খায়রুজ্জামান চৌধুরী বলেন, কর দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের বিরাজমান দ্বিধা দূর করতে হবে। হয়রানি বন্ধে কর ন্যায়পালের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। আর ব্যবসায়ীদেরও আর দায়িত্বশীল হতে হবে। খায়রুজ্জামান জানান, ২০০৬ সালের ডিসেম্বরের শুরুতে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৪০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং এর ৩৪টিই আয়কর সংক্রান্ত। চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ওই মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী অভিযোগ করেন, কিছু অসাধু শুল্ক ও কর কর্মকর্তাদের অনৈতিক কাজের জন্য দেশের কাক্সিক্ষত শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কর ন্যায়পাল বলেন, শুধু করদাতা নয়, কর গ্রহীতাদের অনেক সময় হয়রানির শিকার হতে হয়। হয়রানি বন্ধে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। কর আদায়ের পদ্ধতি আরও সহজ করারও আশ্বাস দেন খায়রুজ্জামান চৌধুরী। ব্যবসায়ীরা চট্টগ্রামে কর ন্যায়পালের কার্যালয় স্থাপনের আহ্বান জানালে তিনি বলেন, বিষয়টি ভাবা হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, কর ন্যায়পাল কার্যালয়ের পর্যাপ্ত ক্ষমতা থাকলেও প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কর ন্যায়পাল কার্যালয়ের উপদেষ্টা এ এস জহির মোহাম্মদ, ড. রশিদুল আহসান চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সহ-সভাপতি মাহবুব আলম, এস এম নুরুল হক, পরিচালক মাজহারুল হক শাহ, আবুল বাশার, এম এ কাশেম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এমআই/২০১৪ ঘ.