২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আমদানি চূড়ান্তে ভারতের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে

পাঁচ লাখ টন চাল আমদানির বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে ভারতের রাষ্ট্রায়াত্ত পাঁচটি সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আইয়ুব মিয়া মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। আগামী ৩১ মার্চের মধ্যেই ওই চাল বাংলাদেশে পৌঁছনোর বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ লাখ টন চাল আমদানির বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে ভারতের রাষ্ট্রায়াত্ত পাঁচটি সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আইয়ুব মিয়া মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। আগামী ৩১ মার্চের মধ্যেই ওই চাল বাংলাদেশে পৌঁছনোর বিষয়ে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা। ড. আইয়ুব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত থেকে ৫ লাখ টন চাল কেনার বিষয়ে অগ্রগতি রয়েছে। দাম সহনীয় পর্যায়ে থাকবে। দাম চূড়ান্ত করার জন্য খুব শিগগিরই ভারতের রাষ্ট্রায়াত্ত পাঁচটি সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে।" চাল আমদানির বিষয়টি চূড়ান্ত করতে গত সপ্তাহে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারত সফর করে। সেখানে ভারত সরকারের কর্মকর্তাসহ নির্ধারিত পাঁচটি সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তারা। নাম প্রকাশ না করার শর্তে ওই প্রতিনিধি দলের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের সংস্থাগুলো বাংলাদেশে চাল রফতানির বিষয়ে সম্মত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৩১ মার্চের মধ্যে ওই চাল বাংলাদেশে এসে পৌঁছবে।" সরকার বর্তমানে আন্তর্জাতিক বাজার থেকে দরপত্রের মাধ্যমে যে দামে চাল কিনছে প্রায় একই দামেই ভারত চাল দেবে আশা প্রকাশ করে ওই কর্মকর্তা বলেন, "তাদের (ভারতের) সঙ্গে সেরকমই কথা হয়েছে।" গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বৈঠকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি আন্তর্জাতিক দরপত্রের প্রস্তাব অনুযায়ী ৩৯৭ দশমিক ৪৪ মার্কিন ডলারে প্রতি টন চাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি গত ডিসেম্বর ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে ঘোষণা দিয়েছিলেন, ভারত থেকে অতিরিক্ত ৫ লাখ টন চাল বাংলাদেশ আমদানি করতে পারবে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশে চাল রপ্তানির জন্য ভারত সরকার তাদের রাষ্ট্রায়াত্ত পাঁচটি সংস্থাকে নির্দিষ্ট করে দেয়। এগুলো হচ্ছে, এসটিসি (স্টেট ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া), এমএমটিসি (মেটাল অ্যান্ড মিনারেল ট্রেডিং কর্পোরেশন), নাফেদ (ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেশন ফেডারেশন), টিএসি এবং পশ্চিমবঙ্গের এসেনসিয়াল কমোডিটিস সাপ্ল