ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলার রায় হবে আগামী ২১ জানুয়ারি।
সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর রায়ের দিন ধার্য করেন।
আসামি তুহিন পলাতক রয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মো. গোলাম কবির গত ২৫ নভেম্বর তুহিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, তুহিন ১৯৯৮-৯৯ থেকে ২০০৬-০৭ কর বছরে দাখিল করা আয়কর রিটার্নে সম্পত্তির মিথ্যা তথ্য দিয়ে ও আয় গোপন করে ৮১ লাখ ৮১ হাজার ৮২ টাকা কর ফাঁকি দিয়েছেন।
গত ১৭ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন হয়। রাষ্ট্রপক্ষে ৪০ জন এ মামলায় সাক্ষ্য দেন।
শাহরিন ইসলাম তুহিন ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নীলফামারী-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬০১ ঘ.
bdnews24