২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের ৯ পদে রদবদল

আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে কর্মরত মেজর জেনারেল সাদিক হাসান রুমীকে প্রত্যাহার করে আগের দায়িত্বে ফিরিয়ে নেয়া হয়েছে। এছাড়া উপ-সচিব পর্যায়ের আট কর্মকর্তাকে সোমবার বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে কর্মরত মেজর জেনারেল সাদিক হাসান রুমীকে প্রত্যাহার করে আগের দায়িত্বে ফিরিয়ে নেয়া হয়েছে। এছাড়া উপ-সচিব পর্যায়ের আট কর্মকর্তাকে সোমবার বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ দেয়। সরকারি আদেশে বলা হয়, অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার সুবিধার জন্য মেজর জেনারেল সাদিক হাসান রুমীকে আগের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে। বদলি হওয়া উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) সচিব আলাউল হককে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ পরিচালক নিয়োগ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মাহবুবুন নাহারকে তথ্য মন্ত্রণালয়ে, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল কাদেরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক আকবর হোসেনকে শিল্প মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার তিনজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এর মধ্যে গোলাম মুস্তফা খানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে, সিদ্দিক জোবায়েরকে অর্থ বিভাগে এবং নিতাই চন্দ্র সেনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২২৫০ ঘ.