২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়া হাসাপাতালে ভর্তি

বুকে ব্যাথা অনুভব করায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুকে ব্যাথা অনুভব করায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বামী এম ওয়াজেদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। ল্যাবএইড কার্ডিয়াক সেন্টারের কর্মকর্তা মো. আলাউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুকে ব্যাথা অনুভব করায় দুপুর ১ টা ৫৫ মিনিটে ওয়াজেদ মিয়াকে হাসপাতালে আনা হয়। তিনি বর্তমানে সিসিইউ-তে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন। তার তত্ত্বাবধানে রয়েছেন ড. সোহরাবউজ্জামান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/১৯৫৩ ঘ.