২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের অবস্থার উন্নতি হয়নি

নাট্যকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম আল দীনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হার্ট অ্যাটাকের পর রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেলিম আল দীনের চিকিৎসার দায়িত্বে থাকা ল্যাবএইডের কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এ পি এম সোহরাবউজ্জামান রোববার দুপুর সোয়া ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "সেলিম আল দীনের অবস্থা খুবই সংকটাপন্ন। গতকাল (শনিবার) এর মতই তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কোন উন্নতি হয়নি। লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 06:37 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্যকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম আল দীনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হার্ট অ্যাটাকের পর রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেলিম আল দীনের চিকিৎসার দায়িত্বে থাকা ল্যাবএইডের কার্ডিওলোজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এ পি এম সোহরাবউজ্জামান রোববার দুপুর সোয়া ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "সেলিম আল দীনের অবস্থা খুবই সংকটাপন্ন। গতকাল (শনিবার) এর মতই তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কোন উন্নতি হয়নি। লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে।" শ্বাসকষ্ট শুরু হলে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সেলিম আল দীনকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করার পর রাত সাড়ে ১০টার দিকে তাকে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়। সোহরাবউজ্জামান জানান, বিশিষ্ট এই নাট্যকার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বেশ কয়েকটি রোগে ভুগছেন। তিনি আরো জানান, হৃৎযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সেলিম আল দীনের বুকে একটি অস্থায়ী পেসমেকার লাগানো হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-১ এ রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য সাত সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। সেলিম আল দীনের অসুস্থতার কথা শুনে তার সহকর্মী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীরা হাসপাতালে ভিড় করছেন। উদ্বিগ্ন ছাত্রছাত্রীদের কেউ কেউ শুক্রবার রাত থেকেই সেখানে অবস্থান করছেন। সেলিম আল দীনের স্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সহকারি অধ্যাপক মেহেরুন্নেসা সেলিম শনিবার আবেগ আপ্লুত হয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে মাত্র একবার ওকে দেখার সুযোগ দেয়া হয়েছে।" তিনি জানান, দুই-তিন দিন আগে তার স্বামীর পাল্স কম পাওয়া যাচ্ছিল। বুকেও ব্যথা অনুভব করছিলেন। তাৎক্ষণিকভাবে তারা সেলিম আল দীনকে বারডেম হাসপাতালে নিয়ে আসেন। সেলিম আল দীনের ছোট ভাই বোরহান উদ্দিন একুশে পদক প্রাপ্ত এই নাট্যকারকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১২৩১ ঘ.